ফখরুলের কথামালার চাতুরি ছাড়া রাজনীতিতে আর কোনো সম্পদ নেইঃ সেতুমন্ত্রী

ফখরুলের কথামালার চাতুরি ছাড়া রাজনীতিতে আর কোনো সম্পদ নেইঃ সেতুমন্ত্রী

উত্তরদক্ষিণ অনলাইন । ১৪ নভেম্বর ২০১৯ । প্রকাশ ২২ঃ১৫

কথামালার ‘চাতুরি’ ছাড়া বিএনপি মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আর কোনো ‘রাজনৈতিক সম্পদ’ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের আয়োজন দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকে নিয়ে এই মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক বিষয়ে ওবায়দুল কাদের ও ফখরুল নিজ নিজ দলের বক্তব্য নিয়ে সাংবাদিকদের সামনে হাজির হওয়ায় তাদের পাল্টাপাল্টি বক্তব্য বাংলাদেশে নিয়মিত ঘটনা। কাদের বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এখন কিছু করার নেই।  নির্বাচন করে ব্যর্থ, আন্দোলন করে ব্যর্থ, নিজের নেত্রী কারাগারে, একটা দৃশ্যমান মিছিল রাজপথে করতে পারেননি৷

“কাজেই মির্জা ফখরুলের কথামালার চাতুরি ছাড়া রাজনীতিতে আর কোনো সম্পদ নেই।” বাজারে পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “এ মাসটা অপেক্ষা করেন, কমে যাবে। সরকার সব ধরনের প্রচেষ্টা করে যাচ্ছে। আশা করছি কমে যাবে।”

স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বের বিষয়ে তিনি বলেন, “সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্য থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব সৃষ্টি হবে। স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিলরা আছে৷ তারা নাম প্রস্তাব ও সমর্থন করবেন। সব কিছু অভ্যন্তরীণ গণতান্ত্রিক পদ্ধতিতে হবে।

“সর্বোপরি আমাদের নেত্রী (শেখ হাসিনা)  আছেন, তিনি হলেন সকলের অভিভাবক। তিনি যেটা ভালো মনে করবেন, আমরা সেইটাই ভালো মনে করব।”

কাদেরের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদকিআ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম বেপারী, খায়রুল ইসলাম জুয়েল, সাজ্জাদ সাকিব বাদশা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading