ময়মনসিংহে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

ময়মনসিংহে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ নভেম্বর ২০১৯ । আপডেট ১৩:৩৮

ময়মনসিংহে হাজী দানেশ আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে লক্ষীখোলা গ্রামের এক পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে লাশটি উদ্ধার করে বলে পুলিশ জানায়।

নিহত শিহাবুল ইসলাম শিশির (২২) মুক্তাগাছা উপজেলার লক্ষীখোলা গ্রামের খন্দকার হাসিবুর রহমানের ছেলে। দিনাজপুরের হাজী দানেশ আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড এন্ড প্রসেসিং বিভাগের দ্বিতীয়বর্ষের ছাত্র তিনি।

মুক্তাগাছা থানার ওসি আলী মাহমুদ বলেন, পুলিশের ধারনা মাদক সেবনের পর পুকুরে পড়ে গিয়ে শিশির মারা গেছে।

লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading