চলমান শুদ্ধি অভিযানের সমর্থনে ‘সোনার বাংলা প্রজন্মে’র মানববন্ধন

চলমান শুদ্ধি অভিযানের সমর্থনে ‘সোনার বাংলা প্রজন্মে’র মানববন্ধন

উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ২২:৩৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত চলমান শুদ্ধি অভিযানের সমর্থনে গতকাল রবিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। নবগঠিত সামাজিক সংগঠন ‘সোনার বাংলা প্রজন্মে’র উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহম্মাদ সামাদ। বক্তব্য রাখেন সংগঠনটির অন্যতম উদ্যোক্তা ও একুশে পদক প্রাপ্ত কবি অসীম সাহা, ইঞ্জিনিয়ার শহীদ শেখ, ইমরান আলী প্রমুখ। ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনটির মুখপাত্র ও সাবেক ছাত্রনেত্রী আমেনা কোহিনূর।

Image may contain: 14 people, people smiling, people standing and outdoor
বক্তব্য রাখছেন সংগঠনটির অন্যতম উদ্যোক্তা ও একুশে পদক প্রাপ্ত কবি অসীম সাহা

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য ড. সামাদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে বাংলাদেশকে একটি উন্নত, সুখী, সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার কাজে নিয়োজিত। কিন্তু দুর্নীতি, অনৈতিকতা ও দুর্বৃত্তায়নের কারণে অমানবিকতা ও নিষ্ঠুরতা সমাজ ও রাষ্ট্রের সর্বত্র ছড়িয়ে পড়েছে। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে জননেত্রী যে শুদ্ধি অভিযানে নেমেছেন, আমরা মনে করি, তিনি তাতে একা নন, আমরাও তাঁর সাথে আছি।

কবি অসীম সাহা বলেন, শুদ্ধি অভিযানের মাধ্যমে প্রধানমন্ত্রী সোনার বাংলা গড়ার যে উদ্যোগ গ্রহণ করেছেন, সোনার বাংলা প্রজন্ম সেই কাজে সম্মিলিতভাবে তাঁর পাশে থাকবে।

Image may contain: 9 people, people standing and outdoor
ঘোষণাপত্র পাঠ করছেন সংগঠনটির অন্যতম উদ্যোক্তা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আমেনা কোহিনুর

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী ও সোনার বাংলা প্রজন্মে’র মুখপাত্র আমেনা কোহিনূর সোনার বাংলা প্রজন্মের ঘোষণাপত্র পাঠ করে বলেন, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও দুর্নীতিমুক্ত মানবিক ও কল্যাণরাষ্ট্র গঠনে চলমান শুদ্ধি অভিযানে অতন্দ্র প্রহরীর মতো সোনার বাংলা প্রজন্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকবে। তিনি জনগণকেও প্রধানমন্ত্রীর পাশে থাকার আহ্বান জানান। 

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading