শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে

শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:২৬

শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গোটাবায়া রাজাপাকসে।  আনুষ্ঠানিক ফলে তিনি ৫২ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। যদিও আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসা পরাজয় স্বীকার করে নিয়েছিলেন। ভোটের ফল বিশ্লেষণ করে দেখা গেছে, সিংহলী অধ্যুষিত এলাকাগুলোতে রাজাপাকসে স্পষ্ট ব্যবধানে জয়লাভ করেছেন। অন্যদিকে, তামিল অধ্যুষিত উত্তরাঞ্চলে প্রেমাদাসা বেশি ভোট পেয়েছেন। আজ সোমবার গোটাবে শপথ নেবেন বলে জানিয়েছেন তার মুখপাত্র। গতকাল রবিবার সংবাদ সংস্থা এএফপি-কে দেওয়া সাক্ষাত্কারে গোটাবায়ার মুখপাত্র কহেলিয়া রম্বুকওয়েলার বলেন, ‘গোটাবায়া আমাদের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন। আগামিকালই (সোমবার) শপথ নেবেন তিনি।’ গোটাবায়া রাজাপাকসের সন্ত্রাসবাদবিরোধী অবস্থানই তাকে জয় এনে দিয়েছে বলে মনে করছেন অনেকে। কারণ, এ বছর ইস্টারে শ্রীলংকায় জঙ্গি হামলার পর রাজাপাকসে তার নির্বাচনী প্রচারে মানুষকে নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন। তাতেই মানুষ তাকে বেছে নিয়েছে বলে মনে করছেন তার অনুসারীরা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading