লেনদেন-সূচক বেড়ে সপ্তাহ শুরু

লেনদেন-সূচক বেড়ে সপ্তাহ শুরু

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩০

লেনদেন-সূচক বেড়ে সপ্তাহ শুরু করল বাংলাদেশের পুঁজিবাজার। সপ্তাহের প্রথম দিন গতকাল রবিবার (১৭ নভেম্বর) মূল্যসূচক কিছুটা বাড়লেও লেনদেন বেশ খানিকটা বেড়েছে। প্রধান বাজার ঢাকায় প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়েছে। চট্টগ্রামে প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ২১ পয়েন্ট। গতকাল রবিবার ঢাকায় ৩৬৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত সপ্তাহের শেষ দিন গত বৃহস্পতিবার এই বাজারে ৩১৯ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১২৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৭টির দর। ডিএসইএক্স বা প্রধান সূচক ৭ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭১৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৪২ পয়েন্টে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২১ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ২৮০ দশমিক ৬২ পয়েন্টে। গতকাল রবিবার সিএসইতে ১২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার লেনদেনের অংক  ছিল ১১০ কোটি ৮৭  লাখ টাকা। ব্লক মার্কেটে কয়েকটি শেয়ার লেনদেন হওয়ায় বৃহস্পতিবার সিএসইতে লেনদেন বেশ বেড়েছিল। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১০২টির। আর অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading