নতুন রেকর্ডে জোকার

নতুন রেকর্ডে জোকার

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪

নিঃসন্দেহে চলতি বছরের আলোচিত ও অন্যতম ব্যবসাসফল হলিউড সিনেমা ‘জোকার’। এটি একের পর এক রেকর্ড গড়েই চলছে। এবার সিনেমাটি নতুন আরেকটি মাইলফলক অতিক্রম করলো। বিশ্বব্যাপী ১ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে ‘জোকার’। এই প্রথম কোনো হলিউড ‘আর রেটেড’ সিনেমা দুনিয়া জুড়ে এত আয় করলো। আমেরিকাভিত্তিক একটি সংবাদমাধ্যম জানায়, ‘আকুয়াম্যান’, ‘দ্য ডার্ক নাইট রাইজেস’, ও ‘দ্য ডার্ক নাইট’র পর ‘জোকার’ চতুর্থ ডিসি কমিকস যা বক্স অফিসে এতটা সফল। ‘জোকার’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন ‘দ্য ব্যাটম্যান’র জনপ্রিয় সুপারভিলেন চরিত্রের জোয়াকুইন ফিনিক্স। এতে বর্ষীয়ান অভিনেতা রর্বাঁ ডি নিরোর সঙ্গে পর্দা ভাগ করেছেন কমেডিয়ান মার্ক ম্যারন। চলতি বছর ২ অক্টোবরে সিনেমাটি মুক্তি পায়। গোথাম শহরের এক ব্যর্থ কমেডিয়ানের গল্পে নির্মিত হয়েছে জোকার। শিল্পীর সম্মানের বদলে অবহেলা-অশ্রদ্ধায় এক সময় উন্মাদ হয়ে যায় সে। এক পর্যায়ে নিজেই হয়ে পড়ে নৃশংস অপরাধী। সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন আমেরিকার পুঁজিবাদ সংস্কৃতিকেই এই সিনেমায় তুলে ধরা হয়েছে। তাই বিষয়টি সরকারের জন্যও অনেকটা হুমকির কারণ হতে পারে বরে ধারণা করা হয়। যদিও এরইমধ্যে এর প্রভাব পড়েছে। মুক্তির পর থেকে এই সিনেমার অনেক কার্যক্রমের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। এখন পর্যন্ত চীনে মুক্তি পায়নি সিনেমাটি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading