এমার্জিং এশিয়া কাপ বাংলাদেশের টানা তিন জয়
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩২
নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৯ উইকেটে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ ইমার্জিং দল। এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে সৌম্য-নাঈম-শান্তরা নেপালকে ৮ উইকেটে হারিয়েছে। এরই মধ্যে সেমি ফাইনালে জায়গা করে নিয়েছে টানা তিন জয় পাওয়া স্বাগতিক বাংলাদেশ। গতকাল সোমবার (১৮ নভেম্বর) বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে মাঠে নামে বাংলাদেশ-নেপাল। আগে ব্যাট করা নেপাল ৪৪.৩ ওভারে অলআউট হওয়ার আগে তোলে ১৩৮ রান। জবাবে, ২৪ ওভারে জয় তুলে নেয় ২ উইকেট হারানো বাংলাদেশ। বল বাকি ছিল আরও ১৫৬টি। টানা দ্বিতীয় ফিফটির দেখা পেয়েছেন বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত। ৫৬ বলে ৬টি চার আর দুটি ছক্কায় ৫৯ রান করে অপরাজিত থাকেন তিনি।

