বঙ্গবন্ধু বিপিএলের সাত দলে যারা আছেন

বঙ্গবন্ধু বিপিএলের সাত দলে যারা আছেন

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩৪

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। আগামী মাসে অনুষ্ঠিতব্য টি২০ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে গত রবিবার (১৭ নভেম্বর) ঢাকার এক পাঁচ তারকা হোটেলে। সেই ড্রাফটের মাধ্যমে অংশগ্রহণকারী ৭ দল- ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, সিলেট থান্ডার, রংপুর রেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, কুমিল্লা ওয়ারিয়র্স পছন্দ মতো খেলোয়াড় নিয়ে দল গড়েছে। ড্রাফট শেষে দলগুলোর চেহারা যেমন দাঁড়িয়েছে:

যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন: দেশী– মাশরাফি বিন মর্তুজা (এ+), তামিম ইকবাল (এ +), এনামুল হক বিজয় (বি), শুভাগত হোম (বি), হাসান মাহমুদ (ই), মেহেদী হাসান (বি), রকিবুল হাসান (সি), জাকের আলী (ডি), আরিফুল হক (বি) ও মমিনুল হক (এ)। বিদেশী- ওয়াহাব রিয়াজ (বি), আসিফ আলী (বি), থিসারা পেরেরা (এ+), লরি ইভান্স (বি), শহীদ আফ্রিদি (এ+) ও লুইস রিস (ডি)।

প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স: দেশী– মুশফিকুর রহীম (এ+), শফিউল ইসলাম (বি), মেহেদি হাসান মিরাজ (এ), নাজমুল হোসেন শান্ত (বি), আমিনুল ইসলাম বিপ্লব (ডি), শহিদুল ইসলাম (সি), আলিস আল ইসলাম (ডি), তানভীর ইসলাম (ডি), শামসুর রহমান শুভ (সি) ও সাইফ হাসান (সি)। বিদেশী- নাজিবুল্লাহ জাদরান, রাইলি রুশো (এ+), রবি ফ্রাইলিঙ্ক (বি), মোহাম্মদ আমির (এ) ও রহমানুল্লাহ গুরবাজ (ডি)।

রাজশাহী রয়্যালস : দেশী– লিটন দাস (এ), আফিফ হোসেন ধ্রুব (বি), আবু জায়েদ রাহী (বি), ফরহাদ রেজা (বি), মিনহাজুল আবেদিন আফ্রিদি (ডি), নাহিদুল ইসলাম (সি), তাইজুল ইসলাম (বি), অলক কাপালি (সি), কামরুল ইসলাম রাব্বি (বি) ও ইরফান শুক্কুর (সি)। বিদেশী- রবি বোপারা (এ), হজরতুল্লাহ জাজাই (বি), মোহাম্মদ নেওয়াজ (বি) ও মোহাম্মদ ইরফান (বি)।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : দেশী– মাহমুদুল্লাহ রিয়াদ (এ +), ইমরুল কায়েস (এ), নাসুম আহমেদ (ই), জুনায়েদ সিদ্দিকী (সি), নাসির হোসেন (সি), রুবেল হোসেন (বি), নুরুল হাসান সোহান (বি), এনামুল হক জুনিয়র (ডি), মুক্তার আলী (সি) ও পিনাক ঘোষ (ডি)। বিদেশী- ইমাদ ওয়াসিম (বি), ক্রিস গেইল (এ+), কেসরিক উইলিয়ামস (ডি), আভিস্কা ফার্নান্দো (বি), রায়াদ এমরিট (সি) ও রায়ার্ন বার্ল (সি)।

রংপুর রেঞ্জার্স: দেশী– মুস্তাফিজুর রহমান (এ), নাইম শেখ (সি), আরাফাত সানি (সি), জহুরুল ইসলাম (বি), তাসকিন আহমেদ (বি), জাকির হাসান (সি), ফজলে মাহমুদ রাব্বি (বি), নাদিফ চৌধুরী (সি) ও সঞ্জিত সাহা (ডি)। বিদেশী- শাই হোপ (এ), মোহাম্মদ নবি (এ+), ক্রিস গ্রেগরি (বি) ও ক্যামেরন ডেলপোর্ট (বি)।

সিলেট থান্ডার : দেশী– মোসাদ্দেক হোসেন সৈকত (এ), মোহাম্মদ মিঠুন (এ), দেলোয়ার হোসেন (সি), রুবেল মিয়া (ডি), নাজমুল ইসলাম অপু (বি), সোহাগ গাজী (সি), রনি তালুকদার (বি), নাঈম হাসান (ভি) ও মনির হোসেন খান (সি)। বিদেশী- জনসন চার্লস (ডি), শেরফানে রাদারফোর্ড (বি), শফিকুল্লাহ শফিক (ডি), নবীন উল হক (বি) ও জীবন মেন্ডিস (বি)।

কুমিল্লা ওয়ারিয়র্স: দেশী– সৌম্য সরকার (এ), আল-আমিন হোসেন (সি), ইয়াসির আলি (বি), সাব্বির রহমান (বি), সানজামুল ইসলাম (বি), আবু হায়দার রনি (বি), ফারদিন হোসেন অনি (ডি), মহিদুল ইসলাম অঙ্কন (ডি) ও সুমন খান (ডি)। বিদেশী- কুশল পেরেরা (এ), মুজিব উর রহমান (এ+), ডেভিড মালান (বি) ও দাসুন শানাকা (সি)।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading