কয়েক জেলায় লবণের গুজব, ৩ ব্যবসায়ী আটক

কয়েক জেলায় লবণের গুজব, ৩ ব্যবসায়ী আটক

উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ নভেম্বর ২০১৯ । আপডেট ১৬:৫২

ঠাকুরগাঁও, গোপালগঞ্জ ও নেত্রকোণায় লবণের মূল্য বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ায় ব্যাপকহারে কিনতে শুরু করেছে স্থানীয়রা।

অধিক মূল্যে বিক্রির অভিযোগে ঠাকুরগাঁও ও নেত্রকোণায় তিন ব্যবসায়ীকে আটক করেছে জেলা প্রশাসন। এছাড়া নেত্রকোণায় তিন ব্যবসায়ীকে জরিমানাও করা হয়।

মঙ্গলবার দুপুরে ১২টার দিকে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ী ও পুরাতন বাসস্ট্যান্ড বাজার থেকে ব্যবসায়ী মাসুদ রানা (২৮) ও রফিকুল ইসলামকে (৪০) আটক করা হয়েছে বলে জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম জানিয়েছেন।

পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে দেশে ব্যাপক তোলপাড়ের মধ্যেই লবণের মূল্য বৃদ্ধির গুজব ছড়ানোর চেষ্টা চলছে।   

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম বলেন, ঠাকুরগাঁওয়ে লবণসহ সকল নৃত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ স্বাভাবিক ও পর্যাপ্ত পরিমাণে রয়েছে। কিন্তু একটি কুচক্রি মহল লবণের দাম বৃদ্ধি পাবে বলে গুজব ছড়ানোর চেষ্টা করছে।

“এই গুজবে কান দিয়ে শহরের বাজারগুলোতে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রি করছে ব্যবসায়ীরা।”

তিনি বলেন, সোমবারও যে লবণ ৩৫ টাকা কেজি মূল্যে বিক্রি হয়েছে; মঙ্গলবার তা ১০০ থেকে ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এমন অভিযোগ পেয়ে শহরের কালিবাড়ি ও পুরতান বাসষ্ট্যান্ড বাজারে অভিযান পরিচালনা করা হয়।

“কালিবাড়ি বাজার থেকে মাসুদ রানা ও পুরাতন বাসষ্টান্ড বাজার থেকে রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তারা ১০০ টাকা কেজি দরে লবণ বিক্রি করছিল।”

কামরুজ্জামান সেলিম বলেন, কিছুদিন আগে একটি মহল সিন্ডিকেট তৈরি করে পেঁয়াজের দাম বৃদ্ধি করেছিল। এখন তারাই আবার লবণের দাম বৃদ্ধির জন্য গুজব ছড়াচ্ছে। যারা এসব কাজের সাথে জড়িত আছে তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান জেলা প্রশাসক কামরুজ্জামান সেলিম।

সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, সদর উপজেলার প্রত্যেকটি হাট-বাজারে পুলিশের মোবাইল টিম কাজ করছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি হাট বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বাজার মনিটরিং করার জন্য মাঠে নেমেছে। যারা ক্রেতাদের কাছে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading