সুযোগ হারালেন সাইফ

সুযোগ হারালেন সাইফ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৬

আগামীকাল (২২ নভেম্বর) সফরকারী বাংলাদেশ দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলতে নামবে ইন্ডিয়া বিপক্ষে। এই প্রথমবারের মতো ফ্লাডলাইটের কৃত্রিম আলোয় গোলাপি বলে খেলতে নামবে মুশফিক-মাহমুদউল্লাহ-মুমিনুলরা। এই টেস্ট ঘিরে বেশ রোমাঞ্চিত বাংলাদেশ। এ সিরিজের শেষ ম্যাচটি জাতীয় দলের হয়ে খেলতে নামার কথা ছিল ওপেনার সাইফ হাসানকে। কিন্তু সেটি আর হচ্ছে না। প্রথম ম্যাচে মেহেদি হাসান মিরাজের বদলি হিসেবে ফিল্ডিংয়ে নামেন তিনি। চেতশ্বর পূজারার ক্যাচ নিতে গিয়ে হাতের আঙ্গুল ফেটে যায় সাইফের। পরে হাতে দুটি সেলাই দিতে হয়। টিম ম্যানেজমেন্ট তার আঙ্গুলের উন্নতির দিকেই তাকিয়ে ছিল। দ্বিতীয় টেস্টের আগে সাইফকে বিশ্রামে রাখা হলেও দ্বিতীয় টেস্টে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। ম্যাচে খেলার মতো অবস্থায় নেই সাইফ। এ কারণে সুযোগ থাকলেও শেষ ম্যাচে মাঠে নামা হচ্ছে না ওপেনার সাইফ হাসানের। জাতীয় দলের হয়ে এখনও মাঠে নামা হয়নি সাইফের। দিবারাত্রির টেস্ট দিয়ে অভিষেক হলে সেটি তরুণ এই ওপেনারের ক্যারিয়ারে স্মরণীয় হয়ে থাকত। ইন্ডিয়াতে উড়াল দেয়ার আগে জাতীয় ক্রিকেট লিগে ডাবল সেঞ্চুরি হাঁকান সাইফ। ঢাকা বিভাগের হয়ে রংপুর বিভাগের বিপক্ষে করেন অপরাজিত ২২০ রান। এছাড়া ঘরের মাঠে খুলনায় শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে ১১৭ রানের ইনিংস খেলা এই ডানহাতি পরে কলম্বোয় শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে আরেকটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading