সরে দাঁড়ালেন সানা মির
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৮
অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন পাকিস্তানের সিনিয়র ক্রিকেটার সানা মির। আগামী মাসে পাকিস্তান নারী দলকে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের ম্যাচে নামতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই দুই সিরিজ থেকে আপাতত নিজেকে সরিয়ে রাখতে চেয়েছেন সানা মির। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। আগামী ৯ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে সিরিজ। এরপর ১৭ ডিসেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তার আগে ২১ নভেম্বর করাচিতে ক্যাম্প করবে দেশটির নারী দল। ২০ ক্রিকেটারকে নিয়ে শুরু হওয়া এই ক্যাম্প থেকে ২৭ নভেম্বর ঘোষণা হবে দল। এক বিবৃতিতে সানা মির জানান, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছুদিনের জন্য আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ইংল্যান্ডের বিপক্ষে পরের মাসের দুটি সিরিজে আমাকে না রাখার অনুরোধ করছি। আমার ভবিষ্যতের কিছু চিন্তা, কিছু পরিকল্পনা আছে। আমি বিশ্রামের এই সময়টিতে সেগুলোর বাস্তবায়ন করতে চাই।’ আসন্ন সিরিজে দলের বাকিদের শুভকামনা জানিয়ে সানা মির আরও জানান, ‘আমি নিশ্চিত যারা সুযোগ পাবে তারা নিজেদের সেরাটা দেবে। আমি খুব শিগগিরই ফিরব।’

