স্টার সিনেপ্লেক্সে ফ্রোজেন টু

স্টার সিনেপ্লেক্সে ফ্রোজেন টু

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৮

২০১৩ সালের সাড়া জাগানো অ্যানিমেশন সিনেমা ‘ফ্রোজেন’। মুক্তির পর দর্শক-সমালোচকের মন জয়ের পাশাপাশি ঘরে তুলে অস্কার পুরষ্কারও। এবার আসছে তার সিক্যুয়েল। আগামীকাল (২২ নভেম্বর) বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে ‘ফ্রোজেন টু’। একই দিনে রাজধানীর স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে এটি। একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে জমস ম্যানগোল্ড পরিচালিত সিনেমা ‘ফোর্ড ভার্সাস ফেরারি’। ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস প্রযোজিত ‘ফ্রোজেন টু’ হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসনের রূপকথা ‘দ্য স্নো কুইন’ অবলম্বনে নির্মিত। এটি যৌথভাবে পরিচালনা করেছেন ক্রিস বাক ও জেনিফার লি। সিনেমাটিতে দেখা যাবে, এলসা আর অ্যানা নামে দুই রাজকুমারী। ছোটবেলায় যারা ছিল মানিকজোড়। বড় বোন এলসার জাদুকরি ক্ষমতা আছে। নিজের আঙুল দিয়ে সে মুহূর্তেই বানিয়ে ফেলতে পারে তুষার কিংবা বরফ। রাজপ্রাসাদের ভেতর এটি ছিল তাদের মজার খেলা। কিন্তু এই খেলাই ডেকে আনে বিপদ। এলসার জাদুকরি ক্ষমতার আঘাতে অ্যানা প্রায় মরতেই বসে। বনের ডাইনিদের পরামর্শে আলাদা করা হয় দুই বোনকে। ঘুম থেকে উঠে অ্যানা দেখে, সে এখন অন্য এক জগতে বাস করে, যেখান থেকে অ্যানার সঙ্গে মেলা-মেশার আর কোনো সুযোগ নেই। বেশ কয়েক বছর পর দুই বোনই যখন বড় হয়, তখন এলসার খোঁজে বাড়ি থেকে বের হয় অ্যানা। বোনকে তার ভীষণ দরকার। কারণ তাদের রাজ্য স্থায়ী এক শীতবুড়োর প্রকোপে আক্রান্ত। এই সুযোগে অ্যানার হবু স্বামী প্রিন্স হ্যান্স ষড়যন্ত্র করে রাজসিংহাসন দখল করার। ভয়াবহ বিপদ। এভাবেই এগিয়ে যাবে সিনেমার গল্প।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading