কলকাতায় যাচ্ছে শুভ’র ছবি

কলকাতায় যাচ্ছে শুভ’র ছবি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৬

চিত্রনায়ক আরিফিন শুভ। শুরুটা মডেলিং দিয়ে। এরপর টিভি শো। তার পরের গল্পটুকু সবার জানা। এক সময়ের ছোটপর্দার এই তারকা এখন বড়পর্দার মানুষ। অভিনয় দক্ষতা দেখিয়ে পায়ের নিজে শক্ত মাটি তৈরি করেছেন তিনি। যার ফলাফলও পেয়েছেন। হাতে উঠছে জাতীয় চলচ্চিত্র পুরষ্কারের ট্রফি। ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে অভিনয়ের জন্য এ পুরষ্কার পাচ্ছেন তিনি। সেই সঙ্গে ২০১৭ সালের সেরা ছবি হিসেবেও নির্বাচিত হয়েছে ‘ঢাকা অ্যাটাক’। আগামী ৮ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে এ পুরষ্কার গ্রহণ করবেন তিনি। পুরষ্কারপ্রাপ্তিতে খুশি তিনি।

এরইমধ্যে এলো আরও একটি সুখবর। কলকাতায় মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি ‘একটি সিনেমার গল্প’। আগামী ২৯ নভেম্বর কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন শক্তিমান অভিনেতা আলমগীর। তিনি বলেন, ‘দেশে প্রশংসা কুড়িয়ে আমার ছবিটি এবার কলকাতায় যাচ্ছে। এটা আমার জন্য সত্যি আনন্দের। ওপার বাংলায় আমার অনেক বন্ধু আছে, সেখানে কাজের অভিজ্ঞতাও অনেক। আসছে ২৯ নভেম্বর কলকাতায় ছবিটি মুক্তি পাবে। আশা করি, সবাই ছবিটি উপভোগ করবেন। আমার বিশ্বাস, ছবিটি সেখানেও প্রশংসিত হবে।’ এতে শুভর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটি নির্মাণ করেছেন চিত্রনায়ক আলমগীর। এই ছবিটিও ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৮’-এর পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। নির্মাণ ও অভিনয়ের পাশাপাশি এর চিত্রনাট্য করেছেন আলমগীর। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চম্পা, সাবেরী আলম, জান্নাতুল ফেরদৌস পিয়া প্রমুখ। আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০১৮ সালের ১৩ এপ্রিল। এর আগেও চলতি বছরে কলকাতায় মুক্তি পেয়েছে আরিফিন শুভর অভিনীত ছবি ‘আহা রে’। এতেও শুভর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading