কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করা ঠিক না বেঠিক

কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করা ঠিক না বেঠিক

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৮

আমরা অনেকেই চোখের সৌন্দর্য্য বাড়িয়ে তোলার জন্য লেন্স ব্যবহার করে থাকি। চোখ দুটিকে মোহময়ী করে তোলার চেষ্টায় অনেকেই ভিন্ন রঙের লেন্স ব্যবহার করে। কেউ কেউ আবার চশমার একঘেয়েমি কাটিয়ে তোলার জন্য ও লেন্স ব্যবহার করে থাকে। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি এই লেন্স আদৌ আমাদের চোখ দুটির জন্য ভালো না খারাপ! আসুন জেনে নেই কন্ট্যাক্ট  লেন্স চোখের কি কি ক্ষতি করতে পারে।

কন্ট্যাক্ট লেন্স ব্যবহারে কি কি সমস্যা হতে পারে: কন্ট্যাক্ট লেন্স নানা রকম হতে পারে যেমন ডেইলি ডিপোসিবল বা মান্থলি ডিসপোসিবল, যেমনি হোক না কেন লেন্সকে আমাদের তার নির্দিষ্ট সলিউশন এ পরিষ্কার করতে হয় ব্যবহার করার আগে ও পরে। তা যদি না করা হয় তাহলে প্রতিদিন যে ধুলো বালি আমাদের চোখে লাগে লেন্সটিতে থেকে যায় এবং তা আবার না পরিষ্কার করে ব্যবহার করলে আমাদের চোখে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থেকে যায়। সলিউশনের নির্বাচন ও সঠিক হওয়া দরকার। এক্ষেত্রে চক্ষুরোগ বিশেষজ্ঞের পরামর্শ মতো সলিউশনটি বাছুন। লেন্স পড়ার পর আমাদের চোখের কিছুটা অংশ ঢাকা থাকে। ফলত এই নির্দিষ্ট অঞ্চলটিতে ঠিক মতো অক্সিজেন চলা ফেরা করতে পারেনা। এর ফলে চোখে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অনেকেই রাতে শোয়ার সময় ভুল করে লেন্স না খুলেই শুয়ে পরে। ফলত লেন্স এ আটকে থাকার ফলে চোখের ওই অংশটি সারারাত অক্সিজেন পায়না। এমত অবস্থাতেও চোখে যন্ত্রনা, চোখ লাল হয়ে যাওয়া বা ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। গোসল করার সময় বা সাঁতার কাটার সময় অনেকেই লেন্স ভুল বসত বা ইচ্ছে করে ব্যবহার করে থাকেন। এর ফলাফল অনেক সময় চোখের জন্য ক্ষতিকারক হয়। সাধারণত পানির মধ্যেই এমন কিছু পদার্থ থাকে যার সংস্পশে লেন্সটি আসলে তার আকার সম্পূর্ণ বদলে যাই। এর পরিনাম মারাত্মক হতে পারে। চোখে ব্যাথা বা ইনফেকশন এর সাথে সাথে আমাদের দৃষ্টি শক্তি চলে যেতে পারে। লেন্স বেশিদিন পুরোনো হয়ে গেলে তার মধ্যে বিভিন্ন ক্ষতিকারক জীবাণু ,ব্যাকটেরিয়া জমে একটি পরত তৈরী করে, যার ফলে আমাদের যেমন দেখতে অসুবিধা হয়। সেরকমই লেন্সটি পড়ার সময় ও অসুবিধে হয়।  নিয়ম মেনে চললে ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যায়: কন্ট্যাক্ট লেন্সটি খোলার পর ভালো করে চোখে জল দিন। রান্না করার সময় বা বাজি পোড়ানোর সময় কন্ট্যাক্ট লেন্স না ব্যবহার করা উচিত। চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ মতোই লেন্স ও তার সলিউশনটি বেঁচে নিন। মান্থলি ডিসপোসিবল লেন্স ব্যবহার করলে লেন্স ও এটার আধার দুটি কেই নিয়মিত পরিষ্কার করুন।

সতর্কতা: লেখাটি মূলতঃ প্রাথমিক তথ্য ভিত্তিক। চিকিত্সা, স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত যে কোন বিষয়ে রেজিস্টার্ড চিকিত্সক/পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত্। 

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading