সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল যারা
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৩ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩০
সপ্তাহ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের লেনদেনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টিউবস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৯ লাখ ৩০ হাজার ৯১৫টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৭৮ কোটি ৩৯ লাখ ৩৩ হাজার টাকা। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীন ফোন। কোম্পানিটির ২৩ লাখ ২৭ হাজার ৫৬৫ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৫ কোটি ১৮ লাখ ৩২ হাজার টাকা। সোনার বাংলা ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৯৭ লাখ ৯৩ হাজার ৯৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৯ কোটি ১১ লাখ ৪০ হাজার টাকা। তালিকার চতুর্থ স্থানে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির ১ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ৪৮১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৪ কোটি ১৯ লাখ ২৩ হাজার টাকা। এশিয়া ইন্স্যুরেন্স তালিকার পঞ্চম স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৫১ লাখ ৩৪ হাজার ৮৭৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪১ কোটি ৮২ লাখ ২৯ হাজার টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওয়াটা কেমিক্যালস, বাংলাদেশ সাবমেরিন কেবল, স্কয়ার ফার্মা, স্ট্যাইল ক্রাফট ও ন্যাশনাল পলিমার।

