এশিয়ার সেরা ব্র্যান্ড পুরস্কার পাচ্ছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ

এশিয়ার সেরা ব্র্যান্ড পুরস্কার পাচ্ছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ

উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ নভেম্বর ২০১৯ । আপডেট ১১:৩০

উৎপাদন খাতে অবদান রাখার জন্য ‘এশিয়া’স গ্রেটেস্ট ব্র্যান্ডস ২০১৯-২০’ পুরস্কার দেয়া হচ্ছে সুহৃদ ইন্ডাস্ট্রিজকে।

একই সাথে এশিয়া’স গ্রেটেস্ট লিডারস ২০১৯-২০ পুরস্কার পাচ্ছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রকৌশলী মাহমুদুল হাসান।

আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের হোটেল ম্যারিয়ট মারকুইস হোটেলে পুরস্কার দেয়া হবে।

প্রতিষ্ঠান এবং নিজের পক্ষে পুরস্কার গ্রহন করবেন মাহমুদুল হাসান।

আগের বছরগুলোতে বাংলাদেশের খ্যাতনামা ব্র্যান্ডগুলো এ পুরস্কার পেয়েছে। সেগুলোর মধ্যে বসুন্ধরা গ্রুপ, সামিট করপোরেশন, সিটি গ্রুপ, লোটো বাংলাদেশ, বিআরবি ক্যাবলস, দারাজবাংলাদেশ, অমনিকন গ্রুপ, বায়োফার্মা লিমিটেড, ইফাদ অটোস, মিনিস্টার হাই-টেক, বিবিএস ক্যাবলস, লেকচার পাবলিকেশন্স, টপ অব মাইন্ড এবং বেঙ্গল কমিউনিকেশন্স অন্যতম।

এশিয়ার সেরা পুরস্কার পাওয়ায় সন্তোষ প্রকাশ করে মাহমুদুল হাসান বলেন ,“এটি এশিয়ার মধ্যে একটি মর্যাদাশীল বিজনেস অ্যাওয়ার্ড। এশিয়ার একশ সেরা ব্র্যান্ডকে এ পুরস্কার দেয়া হয়। এই অ্যাওয়ার্ড পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।”

“সুহৃদকে আরো বড় করার পরিকল্পনা করেছি। ইতোমধ্যে আমরা আমাদের প্লাস্টিক ব্যবসার বাইরে আইটি ব্যবসা শুরু করেছি। অটোমেশন সফটওয়্যারের ব্যবসা শুরু করেছি। আমরা ই-কমার্স সার্ভিস দিচ্ছি। সুহৃদের অনেকগুলো উইং থাকবে; অনেক গুলো ব্রাঞ্চ থাকবে।”

এশিয়াওয়ান ম্যাগাজিন এবং ইউআরএস মিডিয়া কনসাল্টিং পিএল প্রতিবছর এ পুরস্কারের আয়োজন করে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, সুহৃদ ইন্ডাস্ট্রিজ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৪ সালে।

২০১৮ সালে ২ কোটি ১২ লাখ টাকা মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। মন্দা বাজারেও বৃহস্পতিবার দিন শেষে শেয়ারটির মূল্য ছিল ৩০ টাকা ৯০ পয়সা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading