পুঁজিবাজারে সূচকের উত্থান, ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

পুঁজিবাজারে সূচকের উত্থান, ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, আপডেট ১৭:৩৪

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বাড়লেও সিএসইতে কমেছে। তবে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। তবে, মঙ্গলবার সকালে সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয় এবং লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৪.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫৭.৪১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬২.৬৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪.১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৪.১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২১৫টি কোম্পানির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত আছে ৬৬টির।

এদিন ডিএসইতে মোট ৯২৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮২৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৯.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৩২.৮৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১২.৩৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৩৬.৩৫ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.৬১ পয়েন্ট কমে ৮৯৫.৭৭ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৮.১১ পয়েন্ট কমে ১২ হাজার ৯২৪.২৯ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৬টি কোম্পানির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত আছে ২৬টির।

দিন শেষে সিএসইতে ৩৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading