সেঞ্চুরিতে কোহলির নতুন কীর্তি

সেঞ্চুরিতে কোহলির নতুন কীর্তি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৪ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫০

ইন্দোর টেস্টে ব্যাট হাতে নেমে উইকেটে জেঁকে বসার আগেই ইন্ডিয়ার দলপতি বিরাট কোহলিকে বিদায় করেছিলেন আবু জায়েদ রাহি। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামতে হয়নি। কলকাতা টেস্টে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। ক্রিকেটের সব সংস্করণেই নিয়মিত রেকর্ড ভাঙছেন কোহলি। এই সেঞ্চুরিতে দারুণ এক কীর্তিতে নাম লিখিয়েছেন কোহলি। অধিনায়ক হিসেবে টেস্টে ১৯ সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ান গ্রেট রিকি পন্টিংকে টপকে গেছেন তিনি। কারণ কোহলির এই সেঞ্চুরি দলপতি হিসেবে ২০তম। টেস্টে দলপতি হিসেবে সর্বোচ্চ ২৫ সেঞ্চুরির মালিক দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ। কোহলি এখন এই তালিকায় দুইয়ে। অধিনায়ক হিসেবে ৭৭ টেস্টে দলতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তৃতীয় সর্বোচ্চ ১৯টি সেঞ্চুরি করেছেন পন্টিং। ১৫টি সেঞ্চুরি আছে স্যার অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ আর স্টিভ স্মিথের। এদিকে ইডেন টেস্টের প্রথম দিনেই আরেকটি রেকর্ড গড়েছেন কোহলি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading