দরপতনে সপ্তাহ শুরু
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩০
দরপতনে সপ্তাহ শুরু করল বাংলাদেশের পুঁজিবাজারে। লেনদেনের পাশপাশি মূল্যসূচকও কমেছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। সপ্তাহের প্রথম দিন গতকাল রবিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ২৪ পয়েন্ট কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২০ পয়েন্টের মতো। ঢাকায় ৩৭৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত সপ্তাহের শেষ দিন গত বৃহস্পতিবার এই বাজারে ৪২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সিএসইতে ১৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। গত বৃহস্পতিবার লেনদেনের অংক ছিল ১৫ কোটি ২৯ লাখা টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৬৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। ডিএসইএক্স বা প্রধান সূচক দশমিক ১৮ দশমিক ৭৩ পয়েন্ট কমে ৪ হাজার ৬৮৮ দশমিক ৪২ পয়েন্টে অবস্থান করছে।

