গাজীপুরে ১০ ডাকাত গ্রেপ্তার

গাজীপুরে ১০ ডাকাত গ্রেপ্তার

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৮

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজারের দিপা জুয়েলার্স ও লক্ষী জুয়েলার্সে ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার তার কার্যালয়ে এক প্রেসবিফ্রিংয়ে এসব তথ্য জানান। গ্রেপ্তারা ডাকাত দলের সদস্যরা হলেন- মনির মোল্লা ওরফে মনির ওরফে মনি মোল্লা (৩৮), আলমগীর হোসেন ওরফে আলম (৪০), মো. রানু শেখ ওরফে নান্নু শেখ (৩৮), সাইদুর সরদার (৪৪), বাদশা প্রামাণিক ওরফে বাবু ওরফে বাদশা বাবু (৩৮), নাজমুল (২৬), সঞ্জয় সরকার (৪০), মো. সুজন (২৪), মোছা. ছুম্মা খাতুন (৩২) এবং বিবেক পাল (৪২)। এদের মধ্যে সঞ্জয় সরকার ও বিবেক পাল ডাকাত দলের সদস্য ও স্বর্ণের দোকন ব্যবসায়ী। গ্রেপ্তারকৃতদের নিকট থেকে লুণ্ঠিত ৪৩ ভরি স্বর্ণালংকার, দুই কেজি ৬শ গ্রাম রুপা, নগদ এক লাখ ৫৬ হাজার ৩শ ২০ টাকাসহ সাত ককটেল, ১টি চাপাতি, ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার বলেন, গত ১৬ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে জৈনাবাজারের দিপা জুয়েলার্স ও লক্ষী জুয়েলার্সে ১০/১২ জনের এক ডাকাতদল ককটেল বিস্ফোরণ করে ও গুলি করে ৮০ ভরি স্বর্ণালংকার, ৫০০ ভরি রুপা এবং নগদ চার লাখ ৬৫ হাজার টাকা লুট করে। এসময় ডাকাতের গুলিতে দিপা জুয়েলার্সের মালিক দেবেন্দ্র কর্মকার আহত হন। ঘটনার পর পরই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন এবং ডাকাতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেন। তিনি আরো জানান, ডাকাতি হওয়া দোকানের সিসি টিভির ফুটেজসহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী, মাদারীপুর, নারায়গঞ্জ, ঢাকা মেট্রোপলিটন, ঢাকা জেলা, গাজীপুর মেট্রোপলিটন ও গাজীপুর জেলায় বিভিন্নস্থনে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ওই ১০ সদস্যকে গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে আটজন সরাসরি ডাকাতিতে অংশ নেয়। বাকি ডাকাতদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে। অভিযানের নেতৃত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, এই ডাকাতদলের সর্দার মনির মোল্লা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক ডাকাতিসহ ১১ মামলা রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading