ঝালকাঠিতে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

ঝালকাঠিতে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২০

বঙ্গবন্ধুর ভেঙে ফেলা ম্যুরাল ঝালকাঠির নলছিটিতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত শনিবার (২৩ নভেম্বর) রাতে নলছিটি উপজেলার ষাইটপাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পাশের একটি খাল থেকে ভাঙাচোরা ম্যুরাল উদ্ধার করে। ম্যুরালপুলিশ ও স্থানীয়রা জানায়, ১৯৭১ সালে বরিশাল বিভাগের সবচেয়ে বড় সম্মুখ যুদ্ধ হয় ঝালকাঠির চাচৈর গ্রামে। যুদ্ধের সেই স্মৃতি স্মরণীয় করে রাখতে ২০১৭ সালে স্থানীয় মুক্তিযোদ্ধা মৃত মফিজ উদ্দিন হাওলাদার অর্থ সংগ্রহ করে ষাইটপাকিয়ায় নলছিটির প্রবেশদ্বারে মুক্তিযুদ্ধের একটি ভাস্কর্য স্থাপন করেন। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ চার মুক্তিযোদ্ধার ম্যুরাল রয়েছে। গত শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা ভাস্কর্য ও বঙ্গবন্ধুসহ চার মুক্তিযোদ্ধার ম্যুরাল ভেঙে পাশের খালে ফেলে দেয়। ম্যুরালঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সাংবাদিক দুলাল সাহা বলেন, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। এ ঘটনায় মুক্তিযোদ্ধাদের নিয়ে খুব শিগগিরই আলোচনা করে কর্মসূচি দেওয়া হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading