ধনী হওয়ার মন্ত্র শেখাবে জাহিদ হাসান

ধনী হওয়ার মন্ত্র শেখাবে জাহিদ হাসান

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৬ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৮

জাহিদ হাসানের বাবা ছিল একজন ঋণ খেলাপি বাটপার। সে মৃত্যুর আগে তাকে বলেছিল, এমন কিছু করিস যাতে লোকে বলে, তোর বাবা বড় ভালো লোক ছিল। সেই চিন্তা থেকে সে খুলে বসে এক অভিনব ট্রেনিং ইনস্টিটিউট। এক জরিপে দেখা গেছে, পৃথিবীর ৯০ ভাগ মানুষ ধনী হতে চায়। কিন্তু আগেকার যুগের মতো টাকা জমিয়ে বিনিয়োগ করে ধনী হওয়া সবার ভাগ্যে জোটে না। তাই কিভাবে ধনী হওয়া যায়? – এই হচ্ছে ট্রেনিংএর মূল প্রতিপাদ্য। শিক্ষক হিসেবে এনেছে জেল খাটা দাগী আসামিদের। ১০ বছরের বেশি জেল খাটলে সে হবে অধ্যাপক। দশ বছরের নিচে হলে সহকারী অধ্যাপক। ৬ মাস/ ১ বছরের জেলখাটারা হচ্ছে লেকচারার। এমনই গল্পে সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘কিভাবে ধনী হবেন?’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, সায়লা সাবি, হান্নান শেলী, হায়দার আলী সহ আরো অনেকে। এসম্পর্কে নাট্যকার শফিকুর রহমান শান্তনু বলেন, ‘রোমান্টিক কমেডির আবহে একটি সামাজিক বার্তা দিতে চেয়েছি নাটকটিতে। শর্টকাটে অসত্ উপায়ে ধনী হওয়ার চাইতে মনটাকে ধনী করা প্রয়োজন। মানুষের জন্য ভালো কিছু করতে চাওয়া, বড় কিছু ভাবতে পারাই হচ্ছে ধনী মনের লক্ষণ। তাই ধনী হবার চাইতে ধনী মন গড়ার কারিগর হওয়া বেশি জরুরি।’ আর এইচ তানভীর প্রডাকশনের প্রযোজনায় নাটকটি শীঘ্রই কোন স্যাটেলাইট চ্যানেলে প্রচারের কথা রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading