বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে গফরগাঁওয়ে উঠান বৈঠক

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে গফরগাঁওয়ে উঠান বৈঠক

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৮ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৮

ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ নির্মূল ও নারীর প্রতি সহিংসতা রোধ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার মশাখালী ইউনিয়নের খৈয়ার পাড় গ্রামের সংরক্ষিত ইউপি সদস্য হাজেরা খাতুনের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনির সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নাজমা খাতুন, ইউপি সদস্য হাজেরা খাতুন। সভায় ইউপি সদস্যবৃন্দ, এলাকার সর্বস্তরের নারী, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীকে সামনে রেখে ফতোয়া, বাল্যবিবাহ নির্মূল ও নারীর প্রতি সহিংসতা রোধ এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন কল্পে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading