বঙ্গবন্ধু বিপিএলে খেলবেন জানেন না গেইল!

বঙ্গবন্ধু বিপিএলে খেলবেন জানেন না গেইল!

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৮ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৪

আসন্ন বঙ্গবন্ধু বিপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে ভিড়িয়েছে ক্রিস গেইলকে। আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এর সপ্তম আসর। তবে এ আসরে যে তিনি আছেন, তা নাকি নিজেই জানান না ক্রিস গেইল।  বিস্ময় প্রকাশ করে দাবি করেছেন এ সম্পর্কে কিছুই জানেন না তিনি। বর্তমানে দক্ষিণ আফ্রিকান লিগ এমএসএলে খেলেছেন তিনি। মৌসুমে নিজেকে মেলে ধরে পারেননি ঠিকমতো। ৬ ইনিংসে ব্যাট থেকে এসেছে ১০১ রান। সমালোচনা শুনে এ বছরে আর কোথাও খেলতে রাজি নন তিনি। উদ্যোম ফিরে পেতে ইন্ডিয়া সফর থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে। এ প্রসঙ্গে বলতে গিয়েই গেইল জানালেন তার পরিকল্পনা, ‘ওয়েস্ট ইন্ডিজ আমাকে ওয়ানডে খেলতে ডেকেছে। তবে আমি যাচ্ছি না। এ বছরে কোথাও খেলবো না, বিরতি নিতে যাচ্ছি।’ এরপরেই বিপিএলে নিজের নাম শুনে বিস্ময় প্রকাশ করেন তিনি। বঙ্গবন্ধু বিপিএলে তাকে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু গেইল বললেন, ‘আমি বিগ ব্যাশে যাচ্ছি না। আর এটা বুঝতে পারছি না বিপিএলে আমার নাম কীভাবে গেলো। ড্রাফটে একটি দলে নাম ছিল, তবে চূড়ান্তভাবে কীভাবে এসেছে তা আমি জানি না।’ এ বছরে খেলতে অস্বীকৃতি জানালেও গেইল আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন কিনা তা নিশ্চিত করা যায়নি। কিন্তু রজার হারপারের নির্বাচক প্যানেল থেকে শুরু করে নতুন বোর্ড জানিয়েছে, দরজা খোলা আছে সবার জন্যে!

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading