প্রেম করার স্বাধীনতা চান সম্রাট-কৃতী
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৮ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪
গত পাঁচ মাস ধরে গোপনে প্রেম করছেন বলিউডের তারকা জুটি পুলকিত সম্রাট ও কৃতী খারবান্দা। কিন্তু ব্যাপারটা আড়াল থাকেনি। তারা কবে কোথায় ডেট করছেন, কোথায় একসঙ্গে যাচ্ছেন এইসব হর-হামেশাই শোনা যাচ্ছে। যা নিয়ে বিরক্ত হয়ে সম্রাট ও কৃতী বলেই ফেলেছেন, আমাদের প্রেম করার একটু স্বাধীনতা দিন। তাদের গত পাঁচ মাসের ডেটিংয়ের খবর বলিপাড়ায় ঘরে ঘরে। সেই প্রেমের কথা স্বীকারও করে নেন কৃতি। তবে ধরলেন বায়নাও, প্রেম করার জন্য চাইলেন স্বাধীনতা। তারা নাকি জমিয়ে প্রেম করার সুযোগ পাচ্ছেন না। এসব নিয়ে মাথা ঘামাতে দুই পরিবারের সদস্যরা যখন রয়েছেন তখন সবার এতো তাড়া কেন, এমন প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন কৃতি। কৃতির সুরে সুর মিলিয়ে পুলকিতও বলেছেন, গত পাঁচ মাস ধরে তারা অনেকটা সময় একসঙ্গে কাটাচ্ছেন। এই সম্পর্ক আরো সুন্দর হবে যদি অথথা সবাই একে কেচ্ছা-কেলেঙ্কারির পর্যায়ে না ফেলেন। আমরা নিজেদের মতো সময় কাটাতে চাই। দুই পরিবারকেও সময় দিতে চাই, একে অন্যকে বুঝে নিতে। পুলকিত এর আগে সালমন খানের রাখি-বোন শ্বেতা রোহিরাকে বিয়ে করেছিলেন। সেই দাম্পত্যের বিচ্ছেদ হয় ২০১৫ সালে। এর পরে বলিউডের আরেক নায়িকা ইয়ামি গৌতমের সঙ্গে সম্পর্কে জড়ান পুলকিত। কিন্তু সেই সম্পর্কও ভেঙ্গে যায়।

