বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী গ্রেফতার

বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী গ্রেফতার

উত্তরদক্ষিণ। শনিবার (২০ জুন) ২০২৬, আপডেট ২০:৫৫

বাথরুমে বিশেষ কায়দায় তৈরি ফলস সিলিংয়ে লুকিয়েও শেষ রক্ষা হয়নি। দীর্ঘ ১৮ ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযানের পর গ্রেফতার হয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী মির্জা আবুল বাশার মামুন। পুলিশ বলছে, তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় প্রতারণাসহ অসংখ্য মামলা রয়েছে।


শনিবার (২০ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসেন।

তিনি জানান, রাজধানীর গুলশান থানায় দায়ের হওয়া একটি মামলায় শুক্রবার রাতে মামুনকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। রাত গড়িয়ে সকাল হলেও তার কোনো হদিস মিলছিল না। গুলশানের পুরো ফ্ল্যাট তন্ন তন্ন করে খোঁজার পরেও তাকে পাওয়া যাচ্ছিল না। এরপর পুলিশের সন্দেহ হয় বাথরুমের ওপর। তল্লাশি করতেই চোখ কপালে ওঠার মতো দৃশ্য! বাথরুমের দেয়ালের পেছনে বিশেষ কায়দায় তৈরি করা হয়েছে একটি গোপন সুড়ঙ্গ। আর সেখানেই আত্মগোপনে ছিলেন মামুন।

অভিযোগ রয়েছে বিটিএল গ্রুপের মালিক মির্জা আবুল বাশার মামুন বিভিন্ন জেলার ব্যবসায়ীদের টার্গেট করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। জমির ব্যবসা,  চাল কিংবা তেলের ডিলারশিপ দেয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যেতেন তিনি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading