মাহফুজুর রহমান আর নেই
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৮
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান আর নেই। গতকাল বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেলে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (৩০ নভেম্বর) সকাল ১০টায় বিএফডিসিতে মাহফুজুর রহমান খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর পুরান ঢাকায় তাকে সমাহিত করা হবে বলেও জানান ফরমান আলী। গত ২৬ নভেম্বর রাত দশটার দিকে খাবার খেতে গিয়ে ফুসফুসে খাবার ঢুকে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে নিয়ে যান। তারপর সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। মাহফুজুর রহমান খান পেশাদার চিত্রগ্রাহক হিসেবে ১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ করেন। এরপর আলমগীর কবির, আলমগীর কুমকুম, হুমায়ুন আহমেদ, শিবলি সাদিকের মতো চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করেন।

