নারী জাগরণের গল্প ন ডরাই
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৬
আজ (২৯ নভেম্বর) ঢাকাসহ প্রায় ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘ন ডরাই’। সিনেমাটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। বাংলাদেশে প্রথম সার্ফিং নিয়ে নির্মিত এই ছবিতে উঠে এসেছে নারী জাগরণের গল্প। যেখানে বলা হয়েছে হার না মানা আয়েশার কথা। আর এই চরিত্রে অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী সুনেহরা বিনতে কামাল। আরো অভিনয় করেছেন সাঈদ বাবু, শরীফুল রাজসহ অনেকে। চিত্রনাট্য লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত। ছবির প্রযোজক ও স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান জানান, ‘সিনেমাটি স্বপ্ন জয়ের গল্প, নারী সেছে নারী জাগরণের গল্প। সামাজিক অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাবার গল্প। এজন্য সিনেমার নাম ন ডরাই। আমরা প্রথম ছবিতেই সমাজকে একটি ম্যাসেজ দিতে চেয়েছি। ছবিটি দেখলেই আপনারা সেটি বুঝতে পারবেন।’ এ সিনেমার প্রযোজক ও স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান বলেন, ‘ন ডরাই’ একটা গ্লোবাল সিনেমা। বাংলাদেশসহ অন্যান্য দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। বিশেষ ভালো দেখানোরও প্রস্তুতি নিচ্ছি আমরা। যাতে গ্রাম-বাংলার বাবা-মায়েরা বুঝেন, মেয়ে মানেই ঘরে কোনে বসে থাকা নয়। তারও অধিকার আছে পাখির মতো উড়বার। ক্ষমতা আছে বিশ্বকে ঝয় করবার। পুরো ছবিটি নির্মিত হয়েছে চট্টগ্রামের ভাষায়। সবাই যাতে বুঝতে পারে তার জন্য ইংরেজি সাবটাইটেলও থাকছে।’

