তুমি কি একদিন আসতে পারো?

তুমি কি একদিন আসতে পারো?

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২২

রিনিদের বাড়িতে একটা উত্সবের আমেজ চলছে। রিনির বিয়ে ঠিক হয়েছে। রিনির বাবা রিনির সাথে বসে কাকে দাওয়াত দেয় হবে তার লিস্ট করছেন। অন্যান্য আয়োজন নিয়েও উত্তেজিত। হঠাত্ একটা ফোন কল এসে তাদের সমস্ত আয়োজনকে ম্লান করে দেয়। রিনির সাথে যার বিয়ে হওয়ার কথা সে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। রিনিদের বাড়িতে নেমে আসে বিষাদের ঘনঘটা। রিনির সাথে যার কয়েক বছরের প্রেম ছিল তারই সাথে পারিবারিক সম্মতিতে তাদের বিয়ের আয়োজন চলছিল। হঠাত্ সব এভাবে এলোমেলো হয়ে যাওয়ায় রিনি মানসিকভাবে একটাই ভেঙে পড়ে যে, সে কিছুটা অস্বাভাবিক আচরণ করে সবার সাথে কথা বলাই বন্ধ করে দেয়। কিছুদিন পরে তাদের বাসায় এক যুবক আসে। তার নাম রাগীব। রাগীব রিনির বাবাকে বলে, সে অস্ট্রেলিয়া থেকে এসেছে। রিনির বাবার কোন এক বন্ধুর ছেলের পরিচয় নিয়ে সে আসে। কিছুদিনের জন্যে এই বাড়িতে থাকতে চায়। তার কাজ শেষ হলেই চলে যাবে। রিনির বাবা প্রথমে রাজি হন না তার মেয়ের কথা ভেবে। কিন্তু রাগীবের চাপাচাপিতে এক পর্যায়ে রাজি হয়ে যান। রাগীব এবাড়িতে ওঠার পরপরই রিনি খুব বিরক্ত হয়। কিন্তু রাগীব ধীরে ধীরে রিনিকে সহজ করে নিতে থাকে। এখান থেকে শুরু হয় তাদের বন্ধুত্ব। রিনির বাবাও মনে মনে খুশি হন মেয়ে স্বাভাবিক হচ্ছে দেখে। এসময় রিনির বাবা এক ভালো সম্বন্ধ পেয়ে রিনির বিয়ে দিতে চান। কিন্তু রিনি কিছুতেই বিয়েতে রাজি না। এমনই গল্পে সম্প্রতি নির্মিত হয়েছে ‘তুমি কি একদিন আসতে পারো?  শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপ হাজরা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া। তার বিপরীতে ছিলেন ইরফান সাজ্জাদ। এছাড়াও অভিনয় করেছেন আবুল হায়াত, ইভান সাইর, শুিত খান, আল্পনা ফারিয়া প্রমুখ। নাটকটি আগামীকাল (৩০ নভেম্বর) রাত ৮টায় আর টিভিতে প্রচারিত হবে। ছবি: শেখ সাদি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading