সেকেন্ডই কথা নকল করবে এআই
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৪
মাত্র ৫ সেকেন্ড কথা শুনলেই কণ্ঠস্বর নকল করতে পারবে এআই। গুগলের গবেষকরা নিউরাল নেটওয়ার্কভিত্তিক এআই সিস্টেমটি তৈরি করেন। যে ব্যক্তির কণ্ঠস্বর প্রশিক্ষণের সময় শোনেনি তার কথাও হুবহু নকল করতে পারবে এআই সিস্টেমটি। এআই সিস্টেমটি কাজ করবে স্পিকার এনকোডার, সিনথেসাইজার ও ভোকোডারের সাহায্যে। স্পিকার এনকোডারকে হাজারেরও বেশি মানুষের কণ্ঠ শুনিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এআইয়ের কণ্ঠ যাতে কৃত্রিম না শোনায় তা নিশ্চিত করতে গবেষকরা বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। পরীক্ষা চালাতে তারা ১০০ বাক্য সম্বলিত একটি তালিকা তৈরি করেন। এরপর পরিচিত ও অপরিচিত কণ্ঠ শোনানো হয়। সবার কণ্ঠই ঠিকভাবে নকল করে পরীক্ষাটিতে সফল হয় এআই। এআইয়ের নকল করা কণ্ঠস্বর একদম আসলের মতো। তাই বলে না দিলে কারও বোঝার উপায় নেই কোনটি আসল আর কোনটি নকল অডিও। যাচাই করতে চাইলে এআইয়ের কণ্ঠ শুনতে ভিজিট করতে পারেন এই ঠিকানায়।

