হাতের কালচেভাব দূর করার সহজ উপায়
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩২
হাতা কাটা পোশাক পরুন আর নাই পরুন বাহুমূলের নিচে কালচেভাব কারোরই পছন্দ না। বিভিন্ন কারণে ত্বকে এই ধরনের কালচে দাগ পড়তে পারে। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে বগলের কালচে দাগ দূর করার সহজ উপায় সম্পর্কে জানানো হল। ধাপ ১: তিন টেবিল চামচ ‘রক সল্ট’ সাদা ভিনিগার এবং বেইকিং সোডার সঙ্গে ছয় টেবিল-চামচ গরম পানি মেশান। ধাপ ২: পরিষ্কার বগলে এই মিশ্রণ মেখে রাখুন। ২০ মিনিট শুকানোর জন্য অপেক্ষা করুন। ধাপ ৩: মিশ্রণটি শুকিয়ে এলে তা গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে ভালোভাবে মুছে ফেলুন। ত্বকের উজ্জ্বলতা চোখে পড়বে। সপ্তাহে অন্তত একদিন এই পদ্ধতি অনুসরণ করলে ত্বকের পূরানো কালচে দাগ ফিরে আসবে না।

