নতুন সিনেমায় তাপসী পান্নু

নতুন সিনেমায় তাপসী পান্নু

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ৩০ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১২

রণবীর সিং ও সোনাক্ষী সিনহা অভিনীত লুটেরা সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন দক্ষিণী অভিনেত্রী তাপসী পান্নু। এরপর দিল ধাড়াকনে দো, হাফ গার্লফ্রেন্ড সিনেমায় অভিনয় করেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন তাপসী। এবছর মুক্তি পেয়েছে বদলা, মিশন মঙ্গল, ষান্ড কি আখ। প্রত্যেকটি ছবিটিতেই দর্শক-সমালোকদের প্রশংসাও কুড়িয়েছে। সিনেমা নিয়ে আগামী বছরও ব্যস্ত থাকবেন তাপসী। তার ঝুলিতে রয়েছে থাপড় ও রাশমি রকেট সিনেমা। পাশাপাশি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নাম ঠিক না হওয়া সিনেমাটি প্রযোজনা করছেন ভূষণ কুমার ও আনন্দ এল রাই। এই সিনেমায় বিক্রান্ত ম্যাসির সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাপসীকে। রোমান্টিক-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করবেন হাসি তো ফাঁসি সিনেমাখ্যাত পরিচালক বিনিল ম্যাথিউ। আগামী জানুয়ারিতে এর শুটিং শুরু হবে। ইন্ডিয়ান গণমাধ্যম মুম্বাই মিরর এই তথ্য জানিয়েছে। এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, নির্মাতারা একটি নতুন জুটি চাইছিলেন। যেহেতু তাদের জুটি হিসেবে আগে দেখা যায়নি, সিনেমা নিয়ে দর্শকের কৌতূহল থাকবে। এছাড়া গল্পটি দেশীয় তাই নির্মাতারা এটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে চাইছেন। উত্তর ভারতে এর শুটিং হবে। যদিও এখনো স্থান নির্ধারণ হয়নি। ‘বালিকা বধূ’ টিভি সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পান বিক্রান্ত। শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে তাপসী পান্নু অভিনীত ছবি ‘ছাপাক’। যাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অ্যাসিড অ্যাটাক থেকে বেঁচে যাওয়া লক্ষ্মী আগরওয়ালের জীবনের উপর ভিত্তি করে নির্মিত ছবিটি পরিচালনা করছেন মেঘনা গুলজার।  ছাপাক অর্থ ঝাপটা দেওয়া। যখন শব্দটি বোঝায় তখন কোনও মেয়ের মুখে অ্যাসিড স্প্রে করা হয়, যার পরে তার জীবন নাটকীয়ভাবে পরিবর্তিত হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading