অহনার প্রেমে বখাটে তৌসিফ

অহনার প্রেমে বখাটে তৌসিফ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ৩০ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪

এলাকার বখাটে তরুণ কবির খান। তার অসংখ্য প্রেমিকা। তবে এদের কাউকেই তিনি মন থেকে ভালোবাসেন না। কিন্তু এক দিন হঠাত্ নীলা নামের এক তরুণীর প্রেমে পড়ে যান তিনি। তবে বিধিবাম! নীলার বিয়ে হয় অন্যত্র, আর তাতেই ভেঙে পড়েন কবির খান। তার জীবন এলোমেলো হয়ে যায়। এমনই গল্পে সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘কবির খানের বুমেরাং’। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তপু খান। নাটকটির শুটিং উত্তরার বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে। নাটকে কবির খানের চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও নীলা চরিত্রে অহনা রহমান। তৌসিফ-অহনা জুটিকে নিয়ে তপু খান এবারই প্রথম নাটক নির্মাণ করলেন। এতে আরও অভিনয় করেছেন বাশার বাপ্পি, পারভেজ, সুমাইয়া শিমু, রাজীব প্রমুখ। এ প্রসঙ্গে তপু খান বলেন, এর আগে তৌসিফ ও অহনাকে নিয়ে আলাদাভাবে কাজ করেছি। কিন্তু তাদের নিয়ে একসঙ্গে এবারই প্রথম নাটক নির্মাণ করলাম। গল্পটা বেশ মজার, কাজটিও ভালো হয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে। আর দর্শকদের ভালো লাগলেই আমার কষ্ট সার্থক।  সাগর রানার প্রযোজনায় মুনস্টার মাল্টিমিডিয়ার ব্যানারে আসছে বছর ভালোবাসা দিবসে ‘কবির খানের বুমেরাং’ নাটকটি টেলিভিশনে প্রচার হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading