বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা ২৮ ডিসেম্বর

বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা ২৮ ডিসেম্বর

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নেতাজী সুভাষ চন্দ্র বোসকে নিয়ে বিশেষ স্মারক বক্তৃতার আয়োজন করছে সার্ক কালচারাল সোসাইটি। মহান বিজয় দিবস ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালনের অংশ হিসেবে আগামী ২৮ ডিসেম্বর ঢাকায় এই স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে। জাতীয় পার্টি ও সাংগঠনিক সম্পাদক সার্ক কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক সাংবাদিক সুজন দে এ তথ্য জানান। তিনি জানান, স্মারক সভায় প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন ইন্ডিয়ার নেতাজী সুভাষ চন্দ্র বোসের নাতি ও ভারতীয় জনতা পার্টি-বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট চন্দ্র কুমার বোস। ইতোমধ্যে সার্ক কালচারাল সোসাইটির সভাপতি ঢাকা-৪ আসনের জাপা দলীয় সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা তার হাতে আমন্ত্রণ জানিয়ে এসেছেন কলকাতায়। সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘জাতির জনকের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান সরকারিভাবে বছরব্যাপী নানা আয়োজনে পালন করা হবে। এর বাইরে আমাদের দেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও নিজেদের মতো করে জাতির পিতার জন্মাশত বার্ষিকীর অনুষ্ঠান পালন করবে। তারই অংশ হিসেবে আমাদের সংগঠনের পক্ষ থেকে ঢাকায় তিনটি ও কলকাতা, আগরতলা এবং গৌহাটিতে বঙ্গবন্ধুর স্মরণে একটি করে অনুষ্ঠান করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading