আগামী ১ জানুয়ারি বঙ্গবন্ধু বই উত্সব

আগামী ১ জানুয়ারি বঙ্গবন্ধু বই উত্সব

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫২

মুজিববর্ষ উপলক্ষে আগামী ১ জানুয়ারি বঙ্গবন্ধু বই উত্সব পালনের কর্মসূচী গ্রহণ করেছে চট্টগ্রামের বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী জাতীয় কমিটি। এ উপলক্ষে গত শনিবার (৩০ নভেম্বর) বন্দর বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি দু’দিনব্যাপী কর্মসূচীর মাধ্যমে মুজিববর্ষকে স্বাগত জানানো হবে। ১ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে সাংগঠনিক সফর, মতবিনিময় সভা, সমন্বয় সভা, কর্মসূচী বাস্তবায়নে কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারীনেত্রী শিক্ষাবিদ রফিয়া খাতুন। এতে বলা হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টল ইয়ূত কয়ারের উদ্যোগে স্কুলভিত্তিক কর্মসূচী শুরু হয়েছে, যা ২০২১ সাল পর্যন্ত চলবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ আবদুল্লাহ পরম, রাজিব চৌধুরী, কামরুন নাহার ভুইয়া, জেসমিন আক্তার, সাজেদা বেগম, রোবাইয়াত জাহান প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading