মাদারীপুরে জনপ্রিয় হচ্ছে বিচিহীন লেবু চাষ

মাদারীপুরে জনপ্রিয় হচ্ছে বিচিহীন লেবু চাষ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৫৯

মাদারীপুরে জনপ্রিয় হয়ে উঠছে বিচিহীন লেবু চাষ। বাণিজ্যিকভাবে বিচিহীন লেবু চাষ করে লাভবান হচ্ছে কৃষকরা। ভালো ফলন ও বাজারে চাহিদা থাকায় লেবু চাষে ঝুকছে কৃষকরা। মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদীপাড় পাট্টাবুকা গ্রামের রমিম মোল্লা পাঁচ একর জমিতে প্রথম বিচিহীন লেবুর আবাদ করেন। এরপর তিনি আরো তিন একর জমিতে শুরু করেন লেবুর আবাদ। আট একর জমিতে লেবুর চাষ করতে তার খরচ হয় ২২ লাখ টাকা। তার বাগানের লেবু গাছের বয়স দেড় বছর। এরই মধ্যে গাছে ফলন ধরেছে। তিনি এ পর্যন্ত ১২ লাখ টাকা বিক্রি করেছেন। একটি লেবু গাছে ১৫ বছর পর্যন্ত ফল দিয়ে থাকে। লেবুর বাগানে এখন আর তেমন খরচ হয় না। আগামীতে তার লেবু বাগান থেকে অর্ধকোটি টাকার লেবু বিক্রি করতে পারবেন বলে তিনি আশাবাদী। রমিম মোল্লা তার নিজস্ব বাগান ছাড়াও একই এলাকায় তাহাজুত খলিফা ও শাহীন মোল্লাকে নিয়ে আরো আট একর জমিতে শেয়ারে বিচিহীন লেবুর বাগান করে তারা এখন স্বাবলম্বী। রমিম মোল্লা একই উপজেলার কবিরাজপুর এলাকায় বিচিহীন লেবুসহ অন্যান্য ফলের বাগান করার জন্য ১৫ একর জমিতে কাজ শুরু করেছেন। তাদের লেবু বাগানে নিয়মিত ৭/৮ জন শ্রমিক করছে। তারা যে বেতন পাচ্ছে তা দিয়ে তাদের সংসার চলছে। লেবুর বাগান দেখার জন্য বিভিন্ন জেলা থেকে কৃষকরা আসছে এবং লেবুর চারা ও কলম নিয়ে বাগান করে তারাও হচ্ছে স্বাবলম্বী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading