কুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

কুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

উত্তরদক্ষিণ অনলাইন । ০২ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১২:০২

রোববার বেলা ১১টার দিকে মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অজ্ঞাত ওই নিহতের বয়স ৪৫ বছর বলে ধারণা করছে পুলিশ।

মিরপুর থানার ওসি আবুল কালাম জানান, নওদাপাড়া গ্রামের বাগানে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়।

লাশের মুখ বাঁধা, ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া এবং গামছা দিয়ে হাত পিঁছনের দিকে বাঁধা ছিল দেখে হত্যা করে কেউ লাশ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

নিহতের কারণ জানতে পারেনি উল্লেখ করে তিনি আরও জানান, কী কারণে তার মৃত্যু বা কারা হত্যা করেছে সে বিষয়ে পুলিশ তদন্ত করছে।

স্থানীয় ইউপি সদস্য আবু সিদ্দিক বলেন, “সকালে আম বাগানের মধ্যে নারী লাশ পড়ে থাকতে দেখে আমাকে জানায়। পরে আমি পুলিশে খবর দিই।

“এই মহিলা আমাদের গ্রামের বাসিন্দা বলে মনে হচ্ছে না।”

ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করেছে পুলিশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading