পুঁজিবাজারে দরপতন

পুঁজিবাজারে দরপতন

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩০

দরপতন হয়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে। মূল্যসূচকের পাশপাশি লেনদেনও কমেছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। সপ্তাহের দ্বিতীয় দিন গতকাল সোমবার (০২ ডিসেম্বর) প্রধান বাজার ঢাকা স্টপক এক্সচে্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ২১ পয়েন্ট কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই কমেছে ৪৮ দশমিক ১১ পয়েন্ট। গতকাল সোমবার ঢাকায় ৪৮২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত রবিবার লেনদেনের অংক ছিল ৫২১ কোটি ৬৪ লাখ টাকা। লেনদেনে অংশ নিয়েছে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৯৪টির। আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৪ দশমিক ২১ পয়েন্ট কমে ৪ হাজার ৭৩৪ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ৮৭ কমে অবস্থান করছে এক হাজার ৬৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬২৯ পয়েন্টে। অন্যদিকে সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৪৮ দশমিক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪১২ দশমিক ৫৭ পয়েন্টে। ১৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত রাববার লেনদেনের অংক ছিল ২৫ কোটি ৩ লাখ টাকা। লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading