নজরুল বিশ্ববিদ্যালয়ে বাসে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ

নজরুল বিশ্ববিদ্যালয়ে বাসে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ

উত্তরদক্ষিণ অনলাইন । ০২ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১২:০৬

ময়মনসিংহের ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাসে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক হয়েছে চালকের সহকারীকে।

রোববার সন্ধ্যায় তাকে আটক করে থানায় আনা হয়েছে বলে ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. মোহাম্মদ রাশেদ সৌখন বলেন, রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের একটি বাস শিক্ষার্থীদের নিয়ে ময়মনসিংহ যাওয়ার জন্য ১ নম্বর গেইটে অপেক্ষা করছিল।

“বাস চালকের সহকারী মুজিবর রহমান সাত বছরের এক শিশুকে র্ধষণের চেষ্টা করতে থাকলে টের পায় শিক্ষার্থীরা। এ সময় তাকে হাতেনাতে ধরা হয়।”

পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পায় উল্লেখ করে তিনি জানান, ত্রিশাল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সহকারীকে আটক করেছে।

এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading