ঠিক মত না ঘুমালে ভুলের হার দ্বিগুণ হওয়ার সম্ভাবনা
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩২
ঘুম বা নিদ্রা হচ্ছে মানুষ এবং অন্যান্য প্রাণীর দৈনন্দিন কর্মকান্ডের ফাঁকে বিশ্রাম নেওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া, যখন সচেতন ক্রিয়া-প্রতিক্রিয়া স্তিমিত থাকে। এর রয়েছে নির্দিষ্ট কিছু সময়। প্রায় সব প্রাণীরই একটি দেহঘড়ি থাকে। এই দেহঘড়িকে নিজেদের ইচ্ছামত চালাতে গেলেই বিপদ। যেমন ঘুমের সময় না ঘুমালে কী কী বিপদ আসতে পারে সে সম্পর্কে একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন মিশিগান স্টেট ইউনিভার্সিটির গবেষকরা। স্লিপ ও লার্নিং ল্যাবের গবেষকরা জানিয়েছেন, ঘুম থেকে নিজেকে বঞ্চিত করলে দিনভর তার রেশ থেকে যায়। ঘুম না হওয়ার নেতিবাচক দিক সম্পর্কে জানতে, ১৩৮ জনের উপর একটি জরিপ চালানো হয়। জরিপে অংশ নেওয়া ৭৭ জনকে সারা রাত জেগে থাকতে বলা হয়। বাকি ৬১ জনকে ঘুমাতে বলা হয়। দিন গড়িয়ে সন্ধ্যা হতেই দুই দলের অংশগ্রহণকারীদের কাজ-কর্মে ভুল ধরা পরে। তবে যারা রাতে ঘুমাতে পারেননি তাদের ভুলের সংখ্যা ছিলো দ্বিগুণ। ভুল বলতে এখানে বোঝানো হয়েছে অন্য গাড়িকে ধাক্কা দেওয়া, কর্মক্ষেত্রে ভুল করা বা মেজাজ হারানো, ক্লাস করার সময় মনোযোগ ধরে রাখতে না পারার মতো বিষয়গুলো। গবেষণায় জানা গেছে, ঘুম ঘুম চোখে কোনো কিছুতে মনোযোগ দিতে স্বাভাবিকের চেয়ে তিন গুণ বেশি চেষ্টা করতে হয়। স্লিপ ও লার্নিং ল্যাবেরডিরেক্টর জানান, যাদের রাতে ঘুম হয় না তাদেরকে প্রতি পদে পদে সচেতন থাকতে হয়। কারণ ভুলের জন্য তাদেরকে বেশ চড়া মূল্য দিতে হয়। সূত্র: স্ল্যাশগিয়ার

