এবার ইন্ডিয়ান টিভিতে শুভ

এবার ইন্ডিয়ান টিভিতে শুভ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৮

চলতি বছরের ২২ ফেব্রুয়ারি মুক্তি পায় আরিফিন শুভ অভিনীত প্রথম কলকাতার লোকাল ছবি ‘আহা রে’। মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসে ছবিটি। সেই সঙ্গে ব্যবসায়ও সফলতা পায়। ঘুরে বেড়ায় বিভিন্ন চলচ্চিত্র উত্সবে। এরপর নির্মাতা রঞ্জন ঘোষের কাজ থেকে ঘোষণা আসে, নির্মিত হবে এর সিক্যুয়েল। এবার ইন্ডিয়ান টিভি চ্যানেলে প্রচার হবে আরিফিন শুভ অভিনীত ছবি ‘আহা রে’। আগামী ৮ ডিসেম্বর দুপুর ১টায় ‘জি বাংলা সিনেমা’য় দেখানো হবে এটি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের এই অভিনেতা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আমার অভিনীত প্রথম ভারতীয় ছবি। এবার এটি টিভিতে দেখানো হচ্ছে। ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশিরাও ছবিটি দেখার সুযোগ পাবে। এটা আমার জন্য সত্যি আনন্দের।’ ‘ভাবনা আজ ও কাল’-এর প্রযোজনায় আরফিন শুভ সঙ্গে এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। দুই ধর্মের মানুষের ভালোবাসার গল্প উঠে এসেছে ‘আহারে’-তে। যা আবর্তিত হয়েছে খাবারকে ঘিরে। ছবিটিতে দেখা যাবে, বাংলাদেশের ছেলে ফারাজ চৌধুরী। ডাকনাম রাজা। ঘটনা চক্রে তার ছোটবেলা কেটেছে দিল্লিতে। ছেলেটি বড় হয়ে জনপ্রিয় শেফ হয়। কাকতালীয় ভাবে কিছু ঘটনার জন্য কলকাতায় আসে। তার সাথে একজন হোম কুক এর দেখা হয়। এরপর বিভিন্ন ধরণের ঘটনা ঘটতে থাকে। দুজনের অনেক ভিন্নতা। তার পরেও তাদের মধ্যে ভালোলাগা সৃষ্টি হয়। এভাবেই এগিয়ে যাবে কাহিনী। এদিকে সম্প্রতি প্রকাশিত হয়েছে আরিফিন শুভ অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ছবির সিক্যুয়েল ‘মিশন এক্সট্রিম’ এর প্রথম পোস্টার। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায়  ছবিটি আগামী ঈদে মুক্তি পাবে। ক্রাইম, থ্রিলার, সাসপেন্স এবং অ্যাকশন নির্ভর একটি মৌলিক গল্পের উপর ভিত্তি করে সিনেমাটির নির্মিত হচ্ছে বলে জানান নির্মাতা। সিনেমাটিতে আরিফিন শুভর সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিল, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেক সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading