‘কারেন্ট’ পোকার আক্রমণে দগ্ধ ধানগাছ, দিশেহারা কৃষক

‘কারেন্ট’ পোকার আক্রমণে দগ্ধ ধানগাছ, দিশেহারা কৃষক

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৪০

খুলনার রূপসা উপজেলার জাবুসার পশ্চিম পাড়ার বিলের প্রায় ৫শ’ বিঘা জমির রোপা আমন ধান গাছ লাল হয়ে শুকিয়ে মরে যাচ্ছে। দূর থেকে ধানগাছগুলো দেখলে পোড়া টুকরোর মতো মনে হয়। কারেন্ট পোকার (বাদামী গাছ ফড়িং) ব্যাপক আক্রমণ দেখা দেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন কৃষকরা। তবে, ঘূর্ণিঝড় ‘বুলবুল’র আঘাত এবং লবণ পানির কারণেও এ এলাকার প্রায় দেড় থেকে দুই হাজার বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে বলে সূত্র জানিয়েছে। শুধু জাবুসা বিল নয়, এভাবে খুলনার বটিয়াঘাটার খারাবাদ, ডুমুরিয়া ও দাকোপসহ বিভিন্ন এলাকায় আমনে পোকার আক্রমণের খবর পাওয়া গেছে। ফলে কৃষকরা আমন ঘরে তুলতে পারবেন কি-না এ আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন।এদিকে, গতকাল বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ধান ক্ষেতের বিল পরিদর্শন করেছেন। উপজেলা কৃষি অফিস ক্ষতিগ্রস্ত এমন ১শ থেকে দেড়শ কৃষকের তালিকা তৈরি করেছে। তবে, জেলা কৃষি কর্মকর্তা বিষয়টি অবহিত হয়েছেন বলে জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার জাবুসার পশ্চিমপাড়ায় বিলে (জেমিনি সী প্তডস’র দক্ষিণ দিকে) প্রতি বছর নাবি রোপা আমন ধান চাষ করা হয়। এ বছর হঠাত্ করে ‘কারেন্ট’ পোকার (বাদামী গাছ ফড়িং) ব্যাপক আক্রমণে ধান গাছ শুকিয়ে মরে যাচ্ছে। কারেন্ট পোকা ধান গাছের গোড়ায় বসে রস শুষে খেয়ে ফেলছে। ফলে গাছ পুড়ে খড়ের মতো হয়ে যাচ্ছে। কোনো ফলন হচ্ছে না। কোনো কীটনাশক ব্যবহার করেও এ পোকা দমন করা যাচ্ছে না বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন। জাবুসা গ্রামের কৃষক হালিম মোল্লা, মো. ইকবাল, মো. বুলবুল ও মো. দিলদার জানান, তাদের জাবুসা বিলে চাষকৃত রোপা আমন ধান কারেন্ট পোকার আক্রমণে পুড়ে মরে গেছে। এ ধান থেকে কোনো ফলন পাওয়া যাবে না। কৃষকরা আরও জানান, জাবুসা পশ্চিমপাড়ার বিলে প্রায় ৫শ বিঘা জমির রোপা আমন ধান কারেন্ট পোকার আক্রমণে পুড়ে গেছে। স্থানীয় কৃষকেরা এবার কাঁচি নিয়ে মাঠে ধান কাটতে যেতে পারছে না। এতে এ গ্রামের কৃষকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা দিশেহারা হয়ে পড়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading