ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়াকড়ি

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়াকড়ি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৩

সীমান্তে নিরাপত্তা বাড়াচ্ছে বাংলাদেশ। ভারতের সাথে সীমান্তে পাহারা বা নজরদারি বাড়ানোর জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড: একে আব্দুল মোমেন বিবিসিকে বলেছেন, বাংলাদেশের সংবাদমাধ্যমে অবৈধ অনুপ্রবেশ নিয়ে নানান খবর প্রকাশ হচ্ছে। এর পরিপ্রেক্ষিতেই তারা এই ব্যবস্থা নিয়েছেন। ড: মোমেন বলেছেন, কোন বৈধ কাগজপত্র ছাড়া সীমান্ত দিয়ে কোনো বিদেশীকে বাংলাদেশ গ্রহণ করবে না। এদিকে, ঝিনাইদহ এবং রাজশাহীর বিভিন্ন সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সাথে স্থানীয় লোকজন কমিটি গঠন করে রাতে সীমান্ত পাহারা দিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। ভারতের এনআরসি বা নাগরিক তালিকার ভয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অনেক চেষ্টা হতে পারে, এমন আশংকার বিষয় নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হচ্ছে। কিন্তু বাংলাদেশের জন্য উদ্বেগজনক কোনো পরিস্থিতি হবে না বলে সরকারি কর্মকর্তারা বলে আসছেন। একইসাথে বাংলাদেশ ভারতের সাথে সীমান্তে পাহারা বা নজরদারি বাড়ানোর খবরও পাওয়া যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ড: একে আব্দুল মোমেন বলেছেন, কোনো কাগজপত্র ছাড়া কেউ যেনো বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। ‘আমরা সবসময়ই আমাদের সীমান্ত প্রটেকশনে রাখি। সম্প্রতিকালে আপনাদেরই বিভিন্ন তথ্য থেকে আমরা দেখি, কিছু কিছু যারা বিদেশে গেছেন, তারা ফিরে আসছেন। এরমধ্যে বাংলাদেশের নাগরিক হলে তাদের অবশ্যা আমরা গ্রহণ করি। কিন্তু অন্যবিধ নাগরিক যদি আসেন, তাহলে আমরা তাদের গ্রহণ করি না।’ লালমনিরহাটে ভারত-বাংলাদেশ সীমান্তে একটি চেকপোস্ট ‘যেহেতু বিভিন্ন খবর বের হয়, সেকারণে আমরা আর একটু সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading