ধর্ষকদের ক্ষমাপ্রার্থনার অধিকারই থাকা উচিত নয় – রামনাথ

ধর্ষকদের ক্ষমাপ্রার্থনার অধিকারই থাকা উচিত নয় – রামনাথ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪২

‘পকসো’ আইনের আওতায় পড়া ধর্ষণের দায়ে অভিযুক্তদের ক্ষমাপ্রার্থনার কোনও অধিকারই থাকা উচিত নয় বলে মনে করেন ইন্ডিয়ার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার মতে, এ ব্যাপারে ক্ষমাপ্রার্থনার অধিকার সংক্রান্ত যে আইন রয়েছে, সংসদের তা খতিয়ে দেখা উচিত। রাজস্থানের সিরোহিতে এক অনুষ্ঠানে মহিলাদের নিরাপত্তা প্রসঙ্গে গতকাল শুক্রবার এ কথা বলছেন রাষ্ট্রপতি। এদিন ইন্ডিয়াজুড়ে আলোচিত এনকাউন্টারের মধ্যে রামনাথ কোবিন্দ এমন মন্তব্য করছেন। তিনি আরও বলেন, ‘মহিলাদের নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে।’ এদিকে, ২০১২ সালে দিল্লিতে নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের অন্যতম আসামি বিনয় শর্মার ক্ষমাপ্রার্থনার আর্জি খারিজের সুপারিশ করে এদিন রাষ্ট্রপতির কাছে একটি ফাইল পাঠিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই গণধর্ষণের ঘটনার চার আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিচারের সময় জেলে বন্দি এক আসামি আত্মঘাতী হন। অপরাধের সময় নাবালক থাকায় আর এক আসামিকে জুভেনাইল হোমে পাঠানো হয়। নির্ভয়া কাণ্ডে যে চার জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাদের মধ্যে একমাত্র বিনয় শর্মাই ক্ষমাপ্রার্থনার আর্জি জানিয়েছিল রাষ্ট্রপতির কাছে। ওই আসামি ক্ষমাপ্রার্থনার আর্জি জানিয়েছিল দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজলের কাছেও। দিনদু’য়েক আগে তিনিও খারিজ করে দেন সেই আর্জি। শুধুই আর্জি খারিজ নয়, দিল্লি সরকারও ধর্ষকদের ক্ষমাপ্রার্থনার অধিকার কেড়ে নেওয়ার সুপারিশ পাঠিয়েছে রাষ্ট্রপতি কোবিন্দের কাছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading