নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩৬
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে উপজেলার গোপালদী পৌরসভার সদাসদী এলাকার একটি পুকুরের পাড় থেকে তাদের আটক করা হয়। আটক পাঁচজন হলেন- কায়সার আহাম্মেদ (২২), মো. সাঈদী (২২), ফাহিম (১৯), রুবেল (২৯) ও আকাশ (২৫)। গোপালদী ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির বলেন, গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিনগত রাতে ওই পুকুরের পাড়ে সশস্ত্র ডাকাত দল ডাকাতির জন্য জড়ো হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে এলাকাবাসীর সহযোগিতায় ডাকাত দলকে ঘেরাও করে ফেলে পুলিশ। এসময় কয়েকজন পালিয়ে গেলেও পাঁচ ডাকাতকে আটক করা হয়। ‘এসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, তিনটি ছুরি, দুইটি চাপাতি, একটি বড় ছোরা এবং দুইটি টুপি উদ্ধার করা হয়। তারা সবাই আড়াইহাজার ও রূপগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।’ পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আটকদের নিয়ে অন্য ডাকাতদের ধরতে অভিযানে যাওয়ার কথাও রয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আটক ডাকাতদের বিরুদ্ধে উপজেলার চরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম নামে এক শ্রমিককে অপহরণের অভিযোগও রয়েছে।

