অবসরের সিদ্ধান্তে ওজনিয়াকি

অবসরের সিদ্ধান্তে ওজনিয়াকি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৮

অবসরে যাওয়ার মতো বয়স হয়নি ক্যারোলিন ওজনিয়াকির। গত জুলাইয়ে ২৯ বছর পূর্ণ করেছেন এই টেনিস তারকা। যদিও বিদায় জানানোর জন্য এই সময়কেই বেছে নিয়েছেন তিনি। সামনের অস্ট্রেলিয়ান ওপেন হতে যাচ্ছে তার টেনিস ক্যারিয়ারের শেষ প্রতিযোগিতা। গত শুক্রবার (৬ ডিসেম্বর) অবসরের ঘোষণা দিয়েছেন ওজনিয়াকি। জানুয়ারিতে হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেন শেষে টেনিস কোর্টকে বিদায় জানাবেন সাবেক নাম্বান ওয়ান। মেয়েদের টেনিস র্যাংকিংয়ে বর্তমানে ৩৭ নম্বরে থাকা ওজনিয়াকি গত অক্টোবরে সবশেষ খেলেছেন চীন ওপেনে। ২০১৮ সালের রিউমাটয়েড আর্থ্রাইটিস (গাঁট-ফোলানো বাত) ধরা পড়ে তার। অবশ্য শারীরিক কোনও সমস্যার কারণে অবসরের সিদ্ধান্ত নয় তার- তেমনটাই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে। বলেছেন, ‘অবসরের সিদ্ধান্তটা আমার শারীরিক সমস্যার কারণে নয়।’ গত বছরই অস্ট্রেলিয়ান ওপেন থেকে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেয়েছিলেন ওজনিয়াকি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading