এসএ গেমস নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

এসএ গেমস নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১০

এসএ গেমস ক্রিকেটে নেপালকে ৪৪ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গতকাল শনিবার (৭ ডিসেম্বর) কাঠমান্ডুর ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। নেপালের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান জমা করে স্কোরে। জবাবে ৯ উইকেট হারিয়ে ১১১ রান পর্যন্ত যেতে পারে স্বাগতিকরা। মাত্র ১৬ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশের বিপদ আরও বাড়ে ১৪ রান করে ইয়াসির আলী প্যাভিলিয়নে ফিরলে। এরপরই শুরু শান্ত-আফিফের প্রতিরোধ। দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশকে লড়াই করার মতো পুঁজি এনে দেন তারা। একপ্রান্ত আগলে রেখে শান্ত খেলেছেন হার না মানা ৭৫ রানের ইনিংস। ৬০ বলের ইনিংসটি তিনি সাজান ৪ বাউন্ডারি ও ৪ ছক্কায়। দুই বল বাকি থাকতে আউট হওয়া আফিফ ছিলেন আরও ভয়ঙ্কর। ২৮ বলে খেলে যান ঝড়ো ৫২ রানের ইনিংস। ৬ বাউন্ডারির সঙ্গে ১ ছক্কায় সাজিয়েছেন ইনিংসটি। নেপালের সবচেয়ে সফল বোলার পারাস খড়কা। ৪ ওভারে ১৫ রান দিয়ে পেয়েছেন তিনি ৩ উইকেট। ২ উইকেট শিকার দীপেন্দ্র সিংয়ের। ১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে মুখ থুবড়ে পড়েন নেপালের ব্যাটসম্যানরা। মাত্র তিন ব্যাটসম্যান যেতে পেরেছেন তিন অঙ্কের ঘরে। যেখানে সর্বোচ্চ ৪৩ রান এসেছে ওপেনার গায়ানেন্দ্রো মালার ব্যাট থেকে। নেপালকে অল্পতে আটকে রাখতে বাংলাদেশের চার বোলার- সুমন খান, তানভীর ইসলাম, সৌম্য সরকার ও মেহেদী হাসান প্রত্যেকে নিয়েছেন ২টি করে উইকেট। লিগ পর্বে আজ বাংলাদেশের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। আগামীকাল (৮ ডিসেম্বর) ফাইনালেও মুখোমুখি হবে এদল দুটি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading