মিথিলা এখন মিসেস মুখার্জি

মিথিলা এখন মিসেস মুখার্জি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৮

গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করলেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশি মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। গত শুক্রবার (৬ ডিসেম্বর) দক্ষিণ কলকাতার লেক গার্ডেনে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের রেজিস্ট্রি হয়। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলা বিয়ের পর হয়ে গেছেন মিসেস. রশিদ মুখার্জি। ইন্সটাগ্রামে বিয়ের পাঁচটি ছবি পোস্ট করে ‘মি. অ্যান্ড মিসেস. রশিদ মুখার্জি’ লিখে নতুন পরিচয় সবার সামনে তুলে ধরেন তিনি। এদিকে, বিয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে সৃজিত মুখার্জি বলেন, ‘বাংলাদেশের সাথে নাড়ির সম্পর্ক তো আগেই ছিল। কারণ আমার আদি বাড়ি বাংলাদেশের বিক্রমপুর ও ময়মনসিংহে- মায়ের দিক ও বাবার দিক দিয়ে। এখন বিয়ের মাধ্যমে নারীর সম্পর্কও হয়ে গেল। ‘ড়’ টা (নাড়ি) এখন ‘র’ (নারী) হয়ে গেল। ভালো লাগছে খুব।’ তিনি আরও বলেন, ‘আমি এটা নিয়ে আলাদা করে কিছু ভাবিনি। সত্যি বলতে সেখানে এত বন্ধু আছেন, আমি যখনই ওখানে যাই এতটাই আপন করে নেন মানুষ, ওটা যে (বাংলাদেশ) আলাদা দেশ- এটা কখনই আমার মধ্যে প্রভাব ফেলেনি। এবং ভাষাও এক। আমাদের বাড়িতে ছোটবেলা থেকেই বাঙাল ভাষায় লোকে কথা বলে, যদিও আমি মোহনবাগানের সাপোর্টার। সব কিছু মিলে ওই পরিবেশেই বড় হয়েছি।’ কলকাতার জনপ্রিয় এই নির্মাতা আরও বলেন, ‘ভাষা, খাওয়া থেকে শুরু করে শুঁটকি মাছের গন্ধ থেকে শুরু করে সব কিছুর সাথেই ছোটবেলা থেকে পরিচিত। বাংলাদেশ আলাদা দেশ এটা কখনো মনে হয়নি।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading