দিনাজপুরে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ৫
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৪২
দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ বোতল ফেনসিডিল ও ১শ গ্রাম গাঁজাসহ পাঁচ জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। গতকাল শনিবার (৭ ডিসেম্বর) ভোর রাত থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, হাকিমপুর উপজেলার রায়ভাগ গ্রামের মৃত শফিক উদ্দিনের ছেলে বিপ্লব হোসেনে (৩২), হাকিমপুরের চুড়িপট্টি গ্রামের গুলনাহার (২৭), হাকিমপুরের ঘাসুরিয়া গ্রামের রাজিয়া বেগম (৩০), হাকিমপুরের রায়ভাগ গ্রামের মিজানুর রহমানের ছেলে মাহবুব রহমান শাহিন (৩২) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দঘদঘা গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আনিছুর রহমান (৪০)। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আকন্দ জানান, পুলিশ সুপারের নির্দেশে হিলিকে মাদকমুক্ত করতে হাকিমপুর থানা পুলিশ প্রতিদিন মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

