কালাইয়া বাজারে অজ্ঞাত ব্যক্তি অচেতন, হাসপাতালে ভর্তি; মলম পার্টির খপ্পরে পড়ার সন্দেহ

কালাইয়া বাজারে অজ্ঞাত ব্যক্তি অচেতন, হাসপাতালে ভর্তি; মলম পার্টির খপ্পরে পড়ার সন্দেহ

উত্তরদক্ষিণ। সোমবার, ১৫ জুন, ২০২৬, আপডেট ১৬:৪৫

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারে এক অজ্ঞাত ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৪ জুন) রাত প্রায় ১০টার দিকে ওই ব্যক্তি কালাইয়া বন্দরের একটি হোটেলে খাবার খেতে আসেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেলে খাবার খাওয়ার সময় ওই ব্যক্তির দুই পাশে আরও দুইজন লোক বসে ছিলেন। তবে তারা তার পরিচিত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ব্যক্তি অচেতন হয়ে পড়ার পর ওই দুইজন দ্রুত স্থান ত্যাগ করেন বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা ধরনের সন্দেহ ও উদ্বেগ দেখা দিয়েছে।

অনেকের ধারণা, তিনি তথাকথিত ‘মলম পার্টি’র খপ্পরে পড়ে প্রতারণার শিকার হয়ে থাকতে পারেন। যদিও এ বিষয়ে এখনো কোন আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বর্তমানে অজ্ঞাত ওই ব্যক্তি বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিচয়, ঠিকানা কিংবা পরিবারের কোনো তথ্য এখনো জানা যায়নি। ফলে তার স্বজনরা হয়তো উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন বলে ধারণা করা হচ্ছে।

যদি কোনো ব্যক্তি ছবিটি দেখে তাকে শনাক্ত করতে পারেন অথবা তার পরিবার-পরিজনের সন্ধান জানেন, তাহলে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মানবিক দায়িত্ববোধ থেকে সংবাদটি বেশি বেশি শেয়ার করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। একটি শেয়ারই হয়তো একজন অসহায় মানুষকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়ক হতে পারে।

ইউডি/রেজা/রুবেল

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading